মূল কনটেন্টে যান

আমাদের সম্পর্কে

WiseNod একটি বাংলাদেশি পণ্য রিভিউ প্ল্যাটফর্ম। আমাদের লক্ষ্য একটাই: কেনার আগে মানুষ যেন জানতে পারে পণ্যটি আসলে কেমন।

কেন WiseNod

অনলাইনে ভুয়া রিভিউ, টাকার বিনিময়ে প্রশংসা আর প্রতারণার কারণে সঠিক তথ্য পাওয়া কঠিন। তাই আমরা গবেষণাভিত্তিক রিভিউ, আমাদের YouTube ভিডিও আর আসল ক্রেতাদের যাচাই করা মতামত এক জায়গায় নিয়ে এসেছি।

আমরা কীভাবে নিরপেক্ষ থাকি

  • টাকার বিনিময়ে কোনো রিভিউ বা রেটিং প্রকাশ করি না।
  • খারাপ রিভিউ শুধু খারাপ বলেই মুছে ফেলি না।
  • প্রতিটি রিভিউয়ের পাশে লেখা থাকে সেটা গবেষণা, হাতে-কলমে পরীক্ষা নাকি ক্রেতার রিভিউ।
  • স্পনসর করা কনটেন্ট থাকলে স্পষ্ট করে Sponsored লেখা থাকে।