মূল কনটেন্টে যান

বিক্রেতা যাচাই: কেনার আগে দেখে নিন

কোনো Facebook পেজ, Instagram শপ বা ওয়েবসাইট থেকে কেনার আগে লিংকটা এখানে দিন। অন্য ক্রেতারা সেখান থেকে কিনে কী অভিজ্ঞতা পেয়েছেন, দেখে নিন।

অনলাইনে কেনার আগে ৫টি সাবধানতা

  1. সম্ভব হলে ক্যাশ অন ডেলিভারি (COD) নিন। পুরো টাকা আগে bKash/Nagad-এ পাঠাবেন না।
  2. পেজ কতদিনের পুরোনো, নাম বারবার বদলেছে কিনা দেখুন (Page transparency)।
  3. বাজারদরের চেয়ে অনেক কম দাম মানেই সতর্ক হওয়ার কারণ।
  4. পণ্য হাতে পেয়ে, খুলে দেখে তারপর টাকা দিন। ডেলিভারিম্যানের সামনে ভিডিও করে রাখুন।
  5. কমেন্ট বন্ধ, শুধু ইনবক্সে দাম, আর তাড়াহুড়ো করানো: এগুলো সাধারণ সতর্ক সংকেত।

এখানে দেখানো তথ্য ক্রেতাদের নিজস্ব অভিজ্ঞতা, যা WiseNod টিম প্রমাণ দেখে যাচাই করে প্রকাশ করে। এটি কোনো আইনি রায় নয়। ভুল তথ্য দেখলে যোগাযোগ পেজ থেকে জানান।